ঈদগাঁওতে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

‘আগামীর বাংলাদেশ ইসলামের, ভবিষ্যতে প্রতিটি নির্বাচনে ভূমিকা রাখতে হবে’

কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁওতে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা
ঈদগাঁওতে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আওতাধীন জালালাবাদ ইউনিয়ন এমারতের আয়োজনে শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় ঈদগাঁও বাজারের দারুল ফাতাহ অ্যাকাডেমি মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

প্রশিক্ষণের শুরুতে দরসে কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ নূর হেল্লালী।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির বলেন, ‘আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ভবিষ্যতে প্রতিটি নির্বাচনে ইস্পাতকঠিন ভূমিকা রাখতে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমির ডা: সোলায়মান মোর্শেদ, নায়েবে আমির ডা: আমির সোলতান, সেক্রেটারি কামরুল হাসান বায়েজীদ, কর্মপরিষদ সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নজির আহমদসহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের বিপুল সংখ্যক দায়িত্বশীল এ প্রশিক্ষণে অংশ নেন।’

প্রশিক্ষণ ও কর্মশালা শেষে উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।