সোনাতলায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে সোমবার সকাল ৯টায় জামায়াতে ইসলামী দিগদাইড় ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, কম্বল, হাঁড়িপাতিলসহ নগদ অর্থ প্রদান করা হয়।

Location :

Bogura
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান |নয়া দিগন্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী দিগদাইড় ইউনিয়ন শাখার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের শ্রী অক্ষয় চন্দ্র, বিশ্বনাথ ও কুড়ানু চন্দ্রের বসতঘরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা প্রচারিত হলে সোমবার সকাল ৯টায় জামায়াতে ইসলামী দিগদাইড় ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, কম্বল, হাঁড়িপাতিলসহ নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বায়তুলমাল সেক্রেটারি সিরাজুল ইসলাম, সোনাতলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক মিনাজুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মাওলানা রবিউল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মির্জা কামরুল ইসলাম, জামায়াত নেতা মানিক মিয়া ও জাকিরুল ইসলাম।