মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার ও ৫ শিক্ষককে অব্যাহতি

তারা তাদের পরিহিত শার্টের মধ্যে লিখিত নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে তাদের বহিষ্কার করা হয়।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ
মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচ শিক্ষককে মৌখিক অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজকেন্দ্র পরিদর্শন করে নকল বা অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং কক্ষ পরিদর্শক পাঁচজন শিক্ষককে অব্যাহতি দেয়।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যহতির সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়।

তিনি আরো বলেন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছে। তারা তাদের পরিহিত শার্টের মধ্যে লিখিত নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে তাদের বহিষ্কার করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।