হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

নোয়াখালীর হাতিয়ায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আম্বিয়া কমিউনিটি সেন্টারে নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা
হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলা সদরে আম্বিয়া কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক প্রাণ ও একশন এইড বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, ইউএনএফপির ইমার্জেন্সি কর্মকর্তা সামসাদ খান ও প্রাণ এর কর্মসূচি সমন্বয়কারী উম্মে সালমা পপি।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের শতাধিক সদস্য ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তারা।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে হাতিয়া সহ উপকূলীয় এলাকায় এর প্রভাব অনেক বেশি। এতে নারীরা দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন। একদিকে স্বাস্থ্য ঝুঁকি অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এই পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।

তারা আরো বলেন, তাপদাহ মোকাবিলায় পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিশ্রাম, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার ও কাজের সময়সূচির সামঞ্জস্য করা প্রয়োজন।

কর্মশালায় সেবা অধিদফতরের পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র গুলোকে আরো কার্যকর করতে ১৫ কেন্দ্রে একটি করে হোয়াইটবোট, দুটি করে বিচানা ও রেজিষ্টার খাতা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এর মাধ্যমে এসব মাতৃকেন্দ্রগুলো নারীদের দক্ষতা উন্নয়ন সহিংসতা রোধ ও নারীদের ক্ষমতায়নে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।