দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে নয় স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্যানেল দু’টি হলো— বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি মো: এমাম আলী, সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম-২ ও মো: আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো: খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মো: মশিহুর রহমান ফাতেমী ও মো: আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মো: নিয়ামুল হক, পাঠাগার সম্পাদক এস এম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো: মাহাবুবুর রহমান মানিক, সদস্য রুহিনী কান্ত রায়, মো: সামসুদ্দোহা, মো: জোবায়ের আল মামুন তুহিন, মো: দেলোয়ার হোসেন-৬ ও মো: এনামুল হক।
জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি এ কে এম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার মো: রমজান আলী ও মো: নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আ’লা মো: মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম-২ ও মো: ইসহাক আলী, কোষাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক রাজু, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো: তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন, পাঠাগার সম্পাদক মো: ইকবাল আনসারী, সদস্য শারমিন আক্তার সাথী, মো: ওবায়দুল্লাহ, মো: ফরহাদ, মো: জাহিদ হাসান শুভ ও মনোরঞ্জন রায়।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সহ-সভাপতি তহসিনা আকতার দিপলী, সাধারণ সম্পাদক মো: খাদেমুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মো: আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক মো: তোজাম্মেল হক লিটন, মো: জাকির হোসেন, মো: মকসেদুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ মো: কামরুল হাসান ও সদস্য মো: সাদেকুর রহমান বিপ্লব।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দাযিত্ব পালন করছেন মো: ইব্রাহীম-১, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আইনুল হক-১ ও এ কে এম মঞ্জুর রশীদ রতন।
এবারে এই নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী ভোটার হিসেবে ভোট প্রদান করবেন। আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



