‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে আদালত চত্বর বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, পুলিশ সুপার মাহফুজ আফজাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম নবী, অতিরিক্ত জেলা জজ হেলাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, জেলা আইনজীবী সাধারণ সম্পাদক শফিউল আলম, পি পি এস এম মশিউর রহমান, জিপি মোকাররম হোসেন টুলু, বিশেষ ইসারত হোসেন খোকন, দবির হোসেন, সিভিল সার্জন কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যরা।
সরকারি আইনগত সহায়তা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা অসহায় ও দরিদ্র মানুষকে এ সেবা নিতে সচেতন হওয়ার আহ্বান জানান।



