আলমডাঙ্গায় স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করলেন এনএসসির নির্বাহী পরিচালক

পরিদর্শন শেষে নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন বলেন, আলমডাঙ্গা স্টেডিয়ামের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় স্টেডিয়ামের সব কাজ সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Alamdanga
পরিদর্শনকালে এনএসসির নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন সংশ্লিষ্টদের সাথে কথা বলেন
পরিদর্শনকালে এনএসসির নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন সংশ্লিষ্টদের সাথে কথা বলেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো: দৌলতুজ্জামান খাঁন। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তিনি স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন বলেন, আলমডাঙ্গা স্টেডিয়ামের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় স্টেডিয়ামের সব কাজ সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, এ স্টেডিয়াম চালু হলে আলমডাঙ্গায় খেলাধুলার পরিবেশ আরো সমৃদ্ধ হবে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং সামগ্রিক ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহীনুর আক্তার, জেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব হ্যাজি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুনুর রশিদ মণ্ডল, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল হোসেন মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।