পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

লোগাং জোনের জোন কমান্ডার মো: রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিওপি, ক্যাম্প ও এলাকায় মোট আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি
পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বুধবার দুপুরে লোগাং জোনের জোন কমান্ডার মো: রবিউল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিওপি, ক্যাম্প ও এলাকায় মোট আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরো বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সব সম্প্রদায়ের মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে। পাশাপাশি চারা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার যথাযথ ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ৩ বিজিবির সহকারী পরিচালক মো: আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুবেদার মেজর নাজমুলসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।