বড়াইগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি পাবনা থেকে গ্রেফতার

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে ওই শিশু দোকানে যাওয়ার পথে অভিযুক্ত আয়নাল তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
গ্রেফতার ধর্ষণচেষ্টা মামলার আসামি মো: আয়নাল খন্দকার
গ্রেফতার ধর্ষণচেষ্টা মামলার আসামি মো: আয়নাল খন্দকার |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো: আয়নাল খন্দকারকে (৫০) পাবনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২২ জুন) তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার আয়নাল খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মরহুম রফিন খন্দকারের ছেলে।

র‌্যাব জানায়, রোববার (২১ জুন) রাতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প ও র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের যৌথ অভিযানে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে ওই শিশু দোকানে যাওয়ার পথে অভিযুক্ত আয়নাল তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আয়নাল ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।