ভালুকায় জাম গাছ থেকে পড়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

নিহত মাহমুদুল হাসান রতন ফায়ার সার্ভিসের একজন গাড়িচালক ছিলেন। মঙ্গলবার তিনি ছুটিতে বাড়ি আসেন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
নিহত মাহমুদুল হাসান রতন
নিহত মাহমুদুল হাসান রতন |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় জাম গাছ থেকে পড়ে মাহমুদুল হাসান রতন নামে (৪৫) এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার চাপরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার চাপরবাড়ি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুদুল হাসান রতন জাম পাড়ার জন্য বাড়ির পাশে একটি ছোট গাছে ওঠেন। এ সময় হঠাৎ হাত ফঁসকে তিনি নিচে একটি মাছের খামারে পড়ে যান। বাড়ির লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মাহমুদুল হাসান রতন মারা যান।

মাদরাসা শিক্ষক প্রতিবেশী মোজাহিদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাহমুদুল হাসান রতন ফায়ার সার্ভিসের একজন গাড়িচালক ছিলেন। মঙ্গলবার তিনি ছুটিতে বাড়ি আসেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।