আটঘরিয়ায় খাল থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Atgharia
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়ায় খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে খালে পড়ে ডুবে ওই ব্যক্তির মৃত্যুর হতে পারে। তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।