সালথায় ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, এলাকাজুড়ে প্রতিক্রিয়া

এ বিষয়ে অভিযুক্ত মাহাতাব মুন্সির সাথে যোগাযোগের করলে তিনি প্রথমে পোস্টের বিষয়ে জানা নেই বলে জানান। এরপর বলেন, ফেসবুক হ্যাক হতে পারে।

Location :

Faridpur
শহীদ ওসমান হাদি
শহীদ ওসমান হাদি |নয়া দিগন্ত

‎সালথা (ফরিদপুর) সংবাদদাতা

‎ফরিদপুরের সালথা উপজেলার এক যুবকের ফেসবুক পোস্টে শহীদ ওসমান হাদিকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও এলাকাজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে।

‎জানা যায়, সালথা উপজেলার বাসিন্দা ‘মাহাতাব মুন্সি’ নামের একটি ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে শহীদ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর ও কটুক্তিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টটির একটি স্ক্রিনশট ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন।

‎স্থানীয় কয়েকজন ফেসবুক ব্যবহারকারী বলেন, একজন শহীদ ব্যক্তিকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

‎সালথার রায়ান খান প্রতিবাদ জানিয়ে পোস্ট করে লিখেছেন, শহীদ হাদি ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পরে তার হত্যা নিয়ে উপহাস করা, হাদি ভাইয়ের বাপ নিয়ে প্রশ্ন তোলা, ‎সালথার এই মাহতাব মুন্সির বিচার চাই।

‎তবে এ বিষয়ে অভিযুক্ত মাহাতাব মুন্সির সাথে যোগাযোগের করলে তিনি প্রথমে পোস্টের বিষয়ে জানা নেই বলে জানান। এরপর বলেন, ফেসবুক হ্যাক হতে পারে।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।