মোরেলগঞ্জ-শরণখোলার জনপদে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে : অধ্যক্ষ আব্দুল আলিম

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
নির্বাচনী জনসভায় অধ্যক্ষ আব্দুল আলীম
নির্বাচনী জনসভায় অধ্যক্ষ আব্দুল আলীম |নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘মোরেলগঞ্জ-শরণখোলার এ জনপদে সকল সম্প্রদয়ের জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদে। অবহেলিত এলাকার উন্নয়নে পানগুছি নদীর পূর্ব পাড়ে ১০টি ইউনিয়নে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘বিগত ১৭ বছর যারা নির্যাতিত নিষ্পেষিত ছিলেন তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নে ঢেলে সাজানো হবে। সকলের রাজনীতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

জনসভায় রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো: আবু বকর শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, ইউপি সদস্য মো: ইমাম হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: হাবিবুর রহমান।