ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে দুর্যোগকালীন সহায়তা হিসেবে জরুরি শুকনো খাবার, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন।
উল্লেখ্য, আমুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন সিকদারের বসতঘরে গত ২৬ মার্চ রাতে আগুনের ঘটনা ঘটেছিল। এতে সম্পূর্ণ ঘর পুরে ছাই হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাথমিকভাবে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন বলেন, ‘পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।’



