সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আছিয়া খাতুন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মা ঘরের কাজে ব্যস্ত থাকায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
মৃত শিশু উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়ালের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। সম্ভবত ওই ডোবার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।’



