রোগী দেখে ফেরার পথে বাস ধাক্কায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি |সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে রোগী দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অর্জুন কুমার নাথ (৫০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অর্জুন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শশী কুমার মহাজন বাড়ির বিনোদ বিহারীর ছেলে।

এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, পল্লী চিকিৎসক অর্জুনের কমলদহ বাজারে ফার্মেসি রয়েছে। গেল সোমবার রাতে ওয়াহেদপুর এলাকায় অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে তিনি মারা যান।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফারুক আজম বলেন, কমলদহ এলাকায় দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।