তালতলী (বরগুনা) সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ূন আহমেদ, মংসেলেন তালুকদার, জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কবির আকন, উপজেলা যুবদলের সদস্য সচিবা মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর মৃধা, শ্রমিক দলের আহ্বায়ক মো. আল-আমিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম আকন।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।
বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



