রাণীনগরে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

উপজেলার প্রায় ৩৩৪ জন দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
বক্তব্য রাখছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু
বক্তব্য রাখছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ঈদুল আজহা উপলক্ষে এলাকার দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে পাঁচ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এই নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাণীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার প্রায় ৩৩৪ জন দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।