চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, মা আহত

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড় ও বৃষ্টিপাতের ফলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে হাসান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার মা সালমা।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমান ও সালমা দম্পতির ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড় ও বৃষ্টিপাতের ফলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। হাসানের মা সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরতর আহত হন। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: হুমায়ুন কবীর শিশু হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।