‘নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়তে পরিচ্ছন্নতা অভিযানে নাসিক প্রশাসক

পরিদর্শনকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন প্রশাসক। পাশাপাশি তিনি নিজেও কোদাল হাতে ড্রেন পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের সাথেবর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।

Location :

Narayanganj

নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সাথেসরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বুধবার (১ জুলাই) বিকেলে তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে শহরের বিবি রোড, টানবাজার, নিতাইগঞ্জ, চাষাঢ়া, বালুর মাঠসহ বিভিন্ন সড়ক, ফুটপাত ও অলিগলি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন প্রশাসক। পাশাপাশি তিনি নিজেও কোদাল হাতে ড্রেন পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের সাথেবর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তারেক রহমানের ‘চকচকে-ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়ার যে বার্তা রয়েছে, তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এটি সম্ভব নয়। নাগরিকদেরও সচেতন হতে হবে।”

তিনি আরো বলেন, নির্ধারিত স্থান ছাড়া কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ডাস্টবিন ও পলিথিন বিন স্থাপন করা হবে। নগরের কোথাও ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা বা পরিচ্ছন্নতা-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা দ্রুত সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ পাওয়ার সাথেসাথেপ্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন।

প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ববোধেরও অংশ। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অভিযানকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিচ্ছন্নতা বিভাগের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।