বিয়ের ৩ দিন পর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে আল আমিন নিহত হন। গত সোমবার তার পারিবারিকভাবে বিয়ে হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নিহত আল আমিন
নিহত আল আমিন |নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো: আল আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি বাবা ও ভাইয়ের সাথে ছাতারপাইয়া বাজারে ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে যোগে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’