১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪ বস্তা টাকা, চিঠিতে সারওয়ার আলমকে স্মরণ

সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স ১৯ দিন পর খুলে ৪ বস্তা টাকা পাওয়া গেছে; টাকা গণনার সময় বাক্সে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমের প্রত্যাবর্তন ও এক আত্মসাতকারীর বিচার চেয়ে চিঠি মিলেছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে |নয়া দিগন্ত

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ১৯ দিন পর আবারো খোলা হয়েছে। শনিবার সকালে দানবাক্স খুলে পাওয়া গেছে চার বস্তা টাকা। এখন চলছে গণনা। গণনা শেষ করে আনুষ্ঠানিকভাবে টাকার হিসাব জানানো হবে বলে জানিয়েছেন মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

এদিকে দানবাক্সের ভেতরে একটি চিঠিও পাওয়া গেছে, যাতে মাজারের টাকা আত্মসাতকারী হিসেবে অভিযুক্ত খোকনকে ‘বাটপার’ অভিহিত করে তার বিচার চাওয়া হয়েছে । চিঠিতে সিলেটের সাড়াজাগানো ডিসি ‘সারওয়ার আলম ফিরে আসুক’ লিখাও হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, অপর সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও জেলা প্রশাসন ও মাজারের প্রতিনিধিদের উপস্থিতিতে একে একে চারটি দানবাক্স ও ডেক খোলা হয়।

এতে প্রাপ্ত টাকা স্তুপ আকারে চারটি বস্তায় ভরে গণনার জন্য খোলা জায়গায় নেয়া হয়। রিপোর্ট লেখার সময় গণনা চলতে দেখে গেছে।

এদিন সকাল থেকেই মাজারে টাকার খবর জানতে শত শত উৎসুক নগরবাসী ভীড় করছেন সেখানে।