বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ফেরিঘাট
ফেরিঘাট |নয়া দিগন্ত

বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি অবস্থান করছে। এ নৌরুটে মোট ১২টি ফেরি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কোনো ফেরি চলাচল করছে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের জন্য গতরাত থেকে কোনো গাড়ি নেই। ভোরের দিকে কিছু যানবাহন আসলেও চালকরা পরিস্থিতি বুঝে ঘাটেই বসে আছেন।

তিনি আরো জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।