কৃষি উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন করা অত্যাবশ্যক : আবদুল আউয়াল মিন্টু

‘কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। এ জন্য কৃষি উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন করা অত্যাবশ্যক। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।’

Location :

Feni
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

ফেনী প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। এ জন্য কৃষি উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন করা অত্যাবশ্যক। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।’

সোমবার (১৬ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ফেনীর দাগনভুঞার ইয়াকুব পুর ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর আরো নিচে নেমে যাবে। এর ফলে পানি কমে গিয়ে উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়বে। তাছাড়া খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে। এছাড়া সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে। আমাদের সব খালের সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করে খালগুলো কাটতে হবে। খালগুলো ঠিক করে নদীর সাথে সংযোগ করে দিতে হবে। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন করা অতীব জরুরি হয়ে পড়েছে।’

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতার্তুক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।