রাণীনগরে পৃথক অভিযানে গ্রেফতার ৬

নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
গ্রেফতার
গ্রেফতার |ফাইল ছবি

নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ঘোষগ্রামের সমশের সাহার ছেলে রফিকুল ইসলাম শাহা এবং রফিকুল শাহার ছেলে নাজমুল শাহা, বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু রায়হান, বড়িয়াগ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে রনি সরদার, ঘাটাগন গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল প্রামানিক এবং জলকৈ রায়পুর গ্রামের রঘুনাথের ছেলে রতন কুমার শীলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মারপিট, প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।