নাঙ্গলকোটে খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

সকালে স্থানীয় আবুল কালাম নামে এক পথচারী লাশটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি এলাকাবাসীকে বিষয়টি জানালে এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot
নাঙ্গলকোট থানা
নাঙ্গলকোট থানা |নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে স্থানীয় আবুল কালাম নামে এক পথচারী লাশটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি এলাকাবাসীকে বিষয়টি জানালে এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত হয়নি।

পথচারী আবুল কালামের সাথে কথা বললে তিনি বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে পদুয়ারপাড় নামকস্থানে গেলে কবরস্থানের পাশে খালে কিছু একটা ভেসে থাকতে দেখি। এরপর কাছে গিয়ে দেখি মানুষের লাশ ভাসছে। পরে এলাকাবাসীকে বিষয়টি অবগত করি।’

পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিনসহ অনেকে বলেন, বিবস্ত্র অবস্থায় লাশটি ভেসে রয়েছে। শত শত মানুষ দেখতে আসছে। অর্ধগলিত হওয়ায় লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। আমাদের এলাকায় নিখোঁজের কোনো ব্যক্তি নেই।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে কাজ চলছে। দ্রুত ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

Topics