ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
জানা গেছে, শৈলকুপা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালা গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইমন হোসেন ওরফে কাজল ও রেজাউল করিমের ছেলে মো: সোহান হোসেনকে ৪৫ পিস ইয়াবাসহ ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের কলম্বিয়া বাজার থেকে সন্ধ্যায় আটক করে।
এছাড়াও দুপুরে অভিযান চালিয়ে কবিরপুর গ্রামের সাগর শেখের ছেলে রাকিব ইসলাম ও মনোহরপুর গ্রামের মাখন মিয়ার ছেলে ছিগন মিয়াকে পৌরসভার মধ্যপাড়া রাশেদুজ্জামানের বাড়ির সামনে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আজকে অভিযান চালিয়ে তাদের ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।


