রাজশাহীর দূর্গাপুর উপজেলায় অনৈতিক কার্যক্রমের সময় নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (১ মার্চ) গভীর রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর গ্রামের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী সদর এলাকা থেকে চুক্তির ভিত্তিতে এক নারীকে এনে নির্জন স্থানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় কয়েকজন ব্যক্তি। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে মো: আজিম উদ্দিন (৪৫), ইয়াকুব বুইদা (২৫), লাভলু (২৬), পলাশ (২৫) এবং রাজশাহী সদর এলাকার এক নারীকে (৪০) আটক করে। পরে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



