গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফুয়াদ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফুয়াদ মিয়া আরাজী জামালপুর গ্রামের ফুল মিয়ার নাতি ও রুপিয়া বেগমের ছেলে।
স্বজনরা জানান, শিশু ফুয়াদ মিয়া তার মায়ের সাথে দীর্ঘদিন ধরে নানাবাড়িতে বসবাস করে আসছে। বৃহস্পতিবারে বিকেলে ফুয়াদ মিয়া নানাবাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশের রফিকুল ইসলামের পুকুরে ফুয়াদ মিয়ার লাশ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, আরাজী জামালপুর গ্রামের এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।



