মেহেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান উপস্থিত থেকে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ |নয়া দিগন্ত

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ অর্থ বিতরণ করা হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান উপস্থিত থেকে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় সুবিধাভোগীদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।

সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, ‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবো।’