গফরগাঁওয়ে পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
গফরগাঁওয়ে পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে পাগলা থানার পাঁচাহার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন প্রধান অতিথি গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সাবেক ইউপি সদস্য মো: আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও টাংগাব ইউপি প্রশাসক ফজলুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল উদ্দিন, ডা: জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস ও পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।