কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই শহীদদের স্মরণে সামাজিক সংগঠন ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।
গুণবতী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মহিউদ্দিন কাইয়ুম। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাজসেবা সম্পাদক ডা: মঞ্জুর আহমেদ সাকি, ফেনী ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী মুহাম্মদ ইউসুফ মেম্বার, ফেনী মিশন হসপিটালের নির্বাহী পরিচালক মুহাম্মদ সাহাব উদ্দিন, আলকরা দারুল ইহসান অ্যাকাডেমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ভূঁইয়া।
আলকরা ইউনিয়ন যুববিভাগের সভাপতি আবদুল হামিদ ও যুবনেতা হাফেজ রুবেলের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ ভূঁইয়া, ব্যবসায়ী মেশকাত উদ্দিন সেলিম, জাফর আহমেদ শিপন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম মানিক প্রমুখ।



