আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

মাসুদুল হাসান রানা পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
মাসুদুল হাসান রানা
মাসুদুল হাসান রানা |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় গোয়াল ঘরের মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: মাসুদুল হাসান রানা (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদুল হাসান রানা ওই এলাকার শেখ আহমদ বাড়ির মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির গোয়াল ঘরের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত মাথা বিদ্যুতের তারে লেগে যান রানা। ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় গ্রাম পুলিশ মো: বাহার উদ্দিন জানান, মাসুদ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মেঝো ছিলেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।