ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলায় অভিযুক্তদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Location :

Chattogram
কারাদণ্ডপ্রাপ্তরা
কারাদণ্ডপ্রাপ্তরা |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় তিনজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাগান বাজার ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্যাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকার পরলোকগত ধীরেন্দ্রের ছেলে লক্ষ্মণ দে (৩৭), নাজিরহাট পৌরসভার আবুল মনসুরের ছেলে মো: আরাফাত (২৬) ও নূর আলমের ছেলে আফাজ মিয়া (২২)।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলায় অভিযুক্তদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রহমত উল্যাহ জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।