বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কবাই ইউনিয়নে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
নিহত সুমন
নিহত সুমন |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে সুমন (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আদম আলী শিকদার ওরফে আদি মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাজি মার্কেট এলাকায় রেগান (৩০) নামে এক ব্যক্তির সাথে সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দা দিয়ে রেগানকে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। রেগান হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে তার হাতে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে রেগানের সহযোগী হিসেবে পরিচিত বাবুল শিকদারের ছেলে সুমন শিকদার ও মনা তালুকদার ঘটনাস্থলে আসেন। পরে তারা সুমনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মনোয়ারা বেগমের অভিযোগ, স্থানীয় মনা তালুকদারের সাথে তার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী মনি (২২)-এর কথিত অনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কবাই ইউনিয়নে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।