গভীর সমুদ্র ও নদ‐নদীতে মাছ শিকারে যাওয়া ট্রলারে জেলেদের জীবন রক্ষাকারী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলায় ১০০ ট্রলারে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।
এ সময় বক্তারা বলেন, গভীর সমুদ্র ও নদীতে উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করেন। ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া না থাকায় ঝড় জলোচ্ছ্বাসে প্রায়ই জেলে নিখোঁজ এবং মৃত্যর খবর শোনা যায। সমুদ্রগামী জেলেদের জীবন রক্ষাকারী যে সরঞ্জামাদি দেয়া হলো সেটি সঠিকভাবে রক্ষনাবেক্ষণ এবং ব্যবহার করতে হবে। নিজেদের জীবন রক্ষার জন্য, পরিবারের কথা চিন্তা করে সরঞ্জামাদি ব্যবহারের পরামর্শ দেন জেলেদের।



