লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে লাহুড়িয়া হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি কালু জমাদ্দারের সভাপতিত্বে ও বিএনপি নেতা জি এম মনিরুল ইসলামের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলাম মোল্ল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, বিএনপি নেতা আবু হায়াত সাবু, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, যুবদল নেতা মিল্টন জমাদ্দার, সাইফুল ইসলাম মল্লিকসহ প্রমুখ।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



