আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা স্টুডেন্ট’স ফোরাম (এএসএফ), চট্টগ্রামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর পিট মাস্টার রেস্টুরেন্টে আনোয়ারার প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি সাকিব আল হাসানের সঞ্চালনায় ও সভাপতি তানভীরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আজহারি, আতিকুর রহমান আতিক, মোস্তফা রেজা, জমির উদ্দীন, শাহ এম আবু বক্কর ও মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সাইয়্যেদ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক সাইমন উদ্দীন ইমাম, অর্থ সম্পাদক আশরাফুল হাসানসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



