মুহাম্মদ নজরুল ইসলাম

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং কোটাবিরোধী আন্দোলন থেকে সৃষ্ট ফ্যাসিবাদবিরোধী চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের র‌্যালিপূর্ব সমাবেশে মুহাম্মদ নজরুল ইসলাম
ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের র‌্যালিপূর্ব সমাবেশে মুহাম্মদ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং কোটাবিরোধী আন্দোলন থেকে সৃষ্ট ফ্যাসিবাদবিরোধী চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’ দীর্ঘ চুয়ান্ন বছরেও বাস্তবায়িত হয়নি। বরং মুক্তিযুদ্ধের চেতনার ভুল বয়ান দিয়ে বিভেদের রাজনীতি জিয়ে রেখে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করা হয়েছিল। অবশেষে কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদ পতনের একদফা আন্দোলনে পরিণতি লাভ করে। জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার মাধ্যমে ‘বৈষম্যহীন ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে’ জাতীয় ঐক্য এখন সময়ের বড় প্রয়োজন।’

বুধবার ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেট অস্বীকার করে স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বিজয় অর্জন করেছিল। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে; এটাই হোক ২০২৬ এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

ডবলমুরিং থানা আমির ফারুকে আজমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এইচ সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

র‌্যালিটি ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে শুরু হয়ে চৌমুহনী এসে শেষ হয়।

থানায় থানায় র‌্যালি

এদিকে জামায়াত নেতা আব্দুল্লাহ আল আরিফের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইপিজেড থানার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের ইপিজেড থানা সভাপতি নাজিমুল ইসলাম নাকিব প্রমুখ।

র‌্যালিটি বন্দরটিলা থেকে শুরু করে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমির তাওহীদ আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমির কাজী আব্বাস আলী, পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুল আজীজ এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

র‌্যালিটি নগরীর মুরাদপুর মোড় থেকে শুরু হয়ে ষোলশহর ২ নম্বর গেইট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।