নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির সদস্যরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মামুন সাপাহার উপজেলার বাতচহেরা গ্রামের মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হরিপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ মামুনকে আটক করা হয়। এ সময় কালাইবাড়ি গ্রামের হাকিমের ছেলে হামিদুর (২৫) পালিয়ে যান।
অভিযান পরিচালনা করেন হাবিলদার মনিরুল ইসলাম। এ ব্যাপারে পোরশা থানায় মামলা হয়েছে। আটক মামুনকে মাদকসহ থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।



