আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমাজসেবীরা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমাজসেবীরা
আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমাজসেবীরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার চাতরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

সকাল থেকে স্থানীয় যুবকদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন শহীদুল আলম। পরে পানিবন্দি পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। ত্রাণ কার্যক্রমে স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, বিএনপি নেতা শাহ আলম, আব্দুল মাবুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা।

শহীদুল আলম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। এখনও অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

একই সাথে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের শুরু থেকেই শহীদুল আলম ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন।