বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেশ কিছু পিজাইডিং অফিসের সাথে আলাপ করে জানা গেছে ৬০ শতাংশর বেশি ভোটগ্রহণ হয়েছে। ভোটের দিন দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রার্থীর কর্মীরা ভোট কেন্দ্রের আশপাশের নিষিদ্ধ এলাকায় মিছিল বের করার অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুর সদর-৩ আসনের মহারাজা হাই স্কুল কেন্দ্র, ইকবাল হাই স্কুল কেন্দ্র ও আদর্শ কলেজ কেন্দ্রের বাহিরে ধানের শীষ প্রার্থীর কর্মীরা জোটবদ্ধ হয়ে মিছিল পিকেটিং করেছে।
এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেইনি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত থাকে। কিন্তু কর্তব্যরত বাহিনীর টহল টিম সরে গেলে আবারো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়।
এছাড়া দিনাজপুর-৩ আসনের সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোটের ঘটনাও ঘটেছে।
দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা আয়েশা সিদ্দিকা(২৮) তার পশ্চিম মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট আগেই দেয়া হয়ে গেছে। ভোট দিতে না পারায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার ভোটার নম্বর ছিল ২৭০৯৩৯২৬৫৪৬১ এবং সিরিয়াল নাম্বার ০১২ ।



