নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা |নয়া দিগন্ত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান তালুকদার কেষ্ট ও নেত্রকোনা-৪ আসনের মাননীয় এমপি লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সরকারি জহির আহমেদ জিকো।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা হাসপাতালের ডাক্তার ফজলুল হক কাজল, খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৌম্য বর্মন খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, দারিদ্র বিমোচন কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণসহ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার প্রধানগণ ও এলাকা গণমান্য ব্যক্তিরা।

সভাপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পিছিয়ে থাকলে হবে না। সবাই একে অন্যের সহযোগিতা করতে হবে। এজন্য তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল জনগণের সহযোগিতা কামনা করেন। সকলকেই অন্যের বিপদে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। সকলের সহযোগিতায় আমরা একসাথে দুর্যোগ মোকাবিলা করিতে পারিব, ইনশাআল্লাহ।