শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরে শাহরাস্তি দারুল কোরআন মাদরাসার ছাত্র ছায়েদুজ্জামান তানভীর মাত্র পাঁচ মাস ২৫ দিনেই কোরআনে হাফেজ হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে মাদরাসার ছবক প্রধান ও স্বীকৃতি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
এ সময় মাদরাসার ছবক প্রধান ও স্বীকৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: মঈনুল ইসলাম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
তানভীরের বাবা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা বলে জানা গেছে।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, ‘হাফেজ তানভীর অত্যন্ত বিনয়ী স্বভাবের। সে মনোযোগ সহকারে মাত্র পাঁচ মাস ২৫ দিয়ে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন। এর আগেও এই মাদরাসা থেকে মাত্র চার মাসে আরেকজন ছাত্র হাফেজ হয়েছেন।



