নড়াইলে মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার মাদকসহ শুকুরোন (৫৭) নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী নূর মিয়া (৬৪) পলাতক রয়েছেন।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
মাদকসহ আটক শুকুরোন
মাদকসহ আটক শুকুরোন |নয়া দিগন্ত

নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার মাদকসহ শুকুরোন (৫৭) নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী নূর মিয়া (৬৪) পলাতক রয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়। অভিযানে কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ স্ত্রী শুকুরোনকে আটক করা হলেও তার স্বামী নূর মিয়া পালিয়ে গেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। জব্দকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদকের উপাদান রয়েছে।

তিনি আরো জানান, তারা প্রায় দুই বছর ধরে বাড়িতে থেকে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা করে আসছেন। তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি শুকুরোনকে শনিবার দেড়টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি নূর মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।