বন্দরে সাংবাদিক-কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, শাশুড়ি গ্রেফতার

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের একরামপুর এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
হামলায় ক্ষতিগ্রস্ত হাত
হামলায় ক্ষতিগ্রস্ত হাত |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দরে শ্বশুরবাড়ি লোকজনদের দাবিকৃত যৌতুক দিতে না পারায় সাংবাদিকের কন্যা সুইটি আক্তারকে (২৬) হত্যার উদ্দেশ্য কুপিয়ে রক্তাক্ত জখম করেছে যৌতুকলোভী স্বামী হিমন। আহত সুইটি দৈনিক ইত্তেফাকের বন্দর প্রতিনিধি নাসির উদ্দিনের কন্যা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের একরামপুর এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। এঘটনায় ইন্ধনদাতা শাশুড়ি হোসনে আরাকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক নাছির উদ্দিন। অভিযুক্ত হিমন বন্দরের নুরবাগ এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তর আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’