টাংগুয়ার হাওরে হাউজবোট জরিমানা, সাউন্ড বক্স জব্দ

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।’

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত টাংগুয়ার হাওরে পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

রোববার (৩১ মে) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঈদুল আজহার দিন থেকে শুরু করে হাওরের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে উচ্চ শব্দে গান বাজানো, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের হাওরের পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার নির্দেশনা দেয়া হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।’