নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর সরকারের ঢালান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে রান্টু মিয়া তার ইজিবাইকে দুইজন যাত্রী নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী মারাত্মক আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



