শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ গুলিবিদ্ধ ১৫

তারাবির নামাজের পর মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত আলে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar

মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সাথে মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে তারাবির নামাজের পর মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত আলে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ, সাফি বেগম। আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আহত মিজানুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে