আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১ মে) শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত শোভাযাত্রাটি শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে বের হয়ে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মহাবুব উল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলার, ফেডারেশনের সহ-সভাপতি শাকিল হোসেন সাব্বির, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওফিকুল ইসলাম, শ্রমিক নেতা আবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।



